
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমার সাথেসাথে ভেসে উঠছে সড়কের ক্ষত। কোথাও কোথাও পানির তেড়ে সড়ক ভেঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ২ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় নতুন সড়ক ও নির্মাণাধীন সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার নবনির্মিত কাঠইর জয়নগর সড়ক হইতে কলাইয়া সড়কের একটি অংশ পানির তেড়ের ভেসে গিয়েছে। সড়ক ভেঙ্গে যাওয়ায় এই এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র কিছুদিন আগে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম বিপাকে রয়েছেন এলাকাবাসী। এছাড়া লক্ষনশ্রী ইউনিয়নের নতুন জেল খানা এলাকায় একটি নতুন সড়ক, গৌরারং হরিনগর নতুন সড়ক ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কগুলোর কাজ কিছুদিন আগে শেষ হয়েছে এখনে উদ্বোধন হয় নি। হঠাৎ বন্যার পানির ধাক্কায় নতুন টি সড়ক ভেঙ্গে যায়। সড়ক ভেঙ্গে যাওয়ায় এই এলাকায় মানুষ চরম বিপাকে রয়েছেন। স্থানীয় কাঠইর বাজার কিংবা শহরে আসতে হলে নৌকাই ভরসা। রাস্তা নির্মাণ হওয়ায় এলাকার মানুষ আশার আলো দেখছিলো রাস্তা টি জনগুরুত্বপূর্ণ। সড়ক টি দ্রুত মেরামত করলে এই এলাকার হাজার-হাজার মানুষের উপকার হবে। যাতায়াত সহজ হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।