সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্য মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে এবং মেলার আয়োজক হীরা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জেলা বিএনপির নেতা নাসিম উদ্দিন লালা, জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, সমাজসেবক জালাল উদ্দিন ও রেজাউল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. সামছুল হক বলেন, বাণিজ্য মেলার মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তবে মেলা আয়োজনের ক্ষেত্রে খেলার মাঠের স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। স্কুল-কলেজের সময়সূচি এবং আজান ও নামাজের সময় মেনে মেলা পরিচালনা করতে হবে। মেলায় কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করা হবে না বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026