বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বিনা অনুমতিতে লন্ডন-আমেরিকায় ২০ শিক্ষক-!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. সোমা বেগম। গত বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত দুই দফা চিকিৎসা ছুটিতে ছিলেন এই শিক্ষিকা। এই ছুটিকালীন সময়েই স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর আর স্কুলের সঙ্গে যোগযোগ নেই তার। চাকুরি থেকে অব্যাহতি না নেওয়ায় তার এই পদটি শূন্যও ঘোষণা করতে পারে নি কর্তৃপক্ষ। তবে বিনা অনুমতিতে অনুপস্থিতির দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

সুনামগঞ্জ জেলায় কেবল সোমা বেগম নয়, জেলার ১৯ জন সহকারী শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিভাগীয় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। কর্তৃপক্ষের তদন্তটিম মঙ্গলবার সুনামগঞ্জের গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে জেনেছেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গেল জুলাই মাসের পর থেকে আর বিদ্যালয়ে যান নি। অথচ তিনি কোন ছুটির আবেদনও করেন নি।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার জগন্নাথপুর উপজেলার মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাহিম আহমদ, শেওড়া পাটকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যোৎস্না বেগম, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ সোমা বেগম, কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহিমা আক্তার, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালী বেগম, মিরপুর মহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ শারমীনা বেগম, জামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা সুলতানা খানম ও কুবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম আশা হক, দিরাই উপজেলার সিরুথুপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস আক্তার কলি, হলিমপুর শ্রী নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চামেলী বেগম, রতনগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপা তালুকদার, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুবনা বেগম ও সিরিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা রানী তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলার কৌয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আশুরা আক্তার নাসরিন, তাহিরপুর উপজেলার ফয়েজ আহমদ সাহিদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা আফরিন আশা, ধর্মপাশা উপজেলার গাবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা আক্তার, শাল্লা উপজেলার ভাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গীতা রানী দাস ও চবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মিল হক সোহাগ, ছাতক উপজেলার জাউয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়ছল আহমদ এবং সুনামগঞ্জ সদর উপজেলার গুদিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘদিন হয় বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিভাগীয় মামলা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানান, বিনা অনুমতিতে অনুপস্থিত শিক্ষকদের বেশির ভাগেই লন্ডন-আমেরিকায় রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। গত মঙ্গলবার গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিনে তদন্ত যান ডিজি অফিসের তদন্তকারী কর্মকর্তারা।

ওখানকার স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা বলছেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপন্থিত থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, বিনা অনুমতিতে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিতির সংখ্যা আরও বেশি ছিল। বিভাগীয় মামলা দায়েরের পর কর্তৃপক্ষ বেশ কিছু পদ শূন্য ঘোষণা করেছেন। সারা জেলায় আরও ১৯ জন সহকারী শিক্ষক ও একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। শীঘ্রই তাদের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656