সুনামগঞ্জে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা ও চেক বিতরণ - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৭:৪০ পি.এম
সুনামগঞ্জে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা ও চেক বিতরণ
নিজেস্ব প্রতিবেদন: অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, সুনামগঞ্জের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১৯২ জন রোগীর মাঝে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হারে মোট ৯৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উক্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক জনাব সুচিত্রা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান