বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ‘বিশ্বজন’ উদ্যোগে মানবতার দেয়াল স্থাপন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: “আপনার অপ্রয়োজনীয় কাপড় হতে পারে কারো প্রয়োজনীয়” এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে মানবতার দেয়ালে রাখা হয়েছে সারি সারি পোশাক৷ সেখান থেকে দরকারি কাপড় নিচ্ছেন গরীব মানুষেরা।

শুক্রবার বেলা ২টায় এমন একটি মানবিক উদ্যোগের শুভ সূচনা হয়েছে সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায়৷ বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এমন উদ্যোগ নিয়েছে। উদ্বোধনের পর মানবতার দেয়াল থেকে প্রয়োজন মতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, শিশুদের পোশাক নিতে দেখা যায় গরীব মানুষেরা।

মানবতার দেয়াল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক খলিল রহমান, মাসুম হেলাল, শিশু চিকিৎসক ডা. সৈকত দাস, সাংবাদিক এআর জুয়েল, দেওয়ান গিয়াস চৌধুরী, সমাজকর্মী নুরুল হাসান আতাহার, মেজাহিদুল ইসলাম মজনু, কামরুজ্জামান কামরুল, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, ভারপ্রাপ্ত সভাপতি আভি ফাহিম, সাধারণ সম্পাদক মাহবুবা জেবা প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656