মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ব্যতিক্রমী বই উৎসব-!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: ফুটপাতে সাজিয়ে রাখা সারি সারি বই। গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রবন্ধসহ নানা বিষয়ের ওপর লেখা এগুলো। এখানে নিজের সংগ্রহে থাকা পুরনো বই বিনিময় করলেই পাওয়া গেছে পছন্দের অন্য বই। আর একাডেমিক বইগুলো শিক্ষার্থীরা পেয়েছেন কোনোপ্রাকার মূল্য পরিশোধ ছাড়াই।

সুনামগঞ্জে পাঠক ও শিক্ষার্থীদের বই পড়তে আগ্রহী করার লক্ষ্যে ‘বই বিনিময় উৎসব’ শীর্ষক এমন এক ব্যতিক্রমী আয়োজন করে ‘বিশ্বজন’ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। গতকাল বেলা ২টায় শহরের হুসেন বখত চত্বরে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। পরে বই বিনিময় উৎসব পরিদর্শন করেন পৌর মেয়র নাদের বখত। আয়োজকরা জানান, উদ্বোধনের পর পর অনেকেই পছন্দের বই বিনিময় করেন।

পরবর্তীতে বিশ্বজনের অফিস থেকেও বই বিনিময় করতে পারবেন আগ্রহীরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শিশু চিকিৎসক ডা. সৈকত দাস, গীতিকার শেখ ওয়ারিশ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাংবাদিক মাসুম হেলাল, এ কে এম মহিম, শহীদনূর আহমেদ, গল্পকার শামসুল কাদির মিছবাহ, কবি শেখ এ কে এম জাকারিয়া, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি সাইফুজ্জামান হিমু, সাধারণ সম্পাদক মাহবুবা আক্তার জেবা, প্রচার সম্পাদক তানভীর আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656