মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হামলা ও লুটপাট

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে হামলা ও লুটপাটের ঘটনায় ২জন আহত হয়েছেন। তারা হলেন ব্যবসায়ী সাহাব উদ্দিন (৫৩) পিতা মৃত আমির আলী এবং মোশাররফ হোসেন পিতা সাবাজ আলী।

হামলা ও লুটপাটের ঘটনাটি গত ১৮ মার্চ দিবাগত রাত ৮ টায় তারবির নামাজের সময়। আহত সাহাব উদ্দিনের মালিকানাধীন বেতগঞ্জ বাজারের রাইছ মিল ও মসলা মিলের সামনে ঘটেছে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী সাহাব উদ্দিন বাদী হয়ে হামলাকারী পার্শ্ববর্তী দূর্লভপুর গ্রামের জমির মিয়ার পুত্র অপু (২১) প্রধান আসামি করে নামাংকিত ৯জন ও অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে প্রকাশ পায়, হামলাকারীরা ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের হামলা চালিয়ে মারধর করে প্রায় ২০ লক্ষ টাকার নগদ সহ মালামাল লুট করে নিয়ে যায় বলে আহত বাদী সাহাব উদ্দিন তাঁর অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656