মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানদের ইফতার মাহফিলে উপজেলা চেয়ারম্যান পদে ফজলে রাব্বী স্মরণকে সমর্থন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধার পুত্র ফজলে রাব্বী স্মরণকে সমর্থন দিল বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা।

বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডসস্থ পানসী রেষ্টুরেন্ট মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধার সন্তান আবাবিল নূরের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোঃ আশরাফুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী.আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জাহান,জেলা পরিষদ সদস্যা ও শহীদ পরিবারের কন্যা ফৌজিআরা বেগম শাম্মী,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল,সাধারণ সম্পাদক কেবি মুর্শেদ জাহাঙ্গীর, সদর উপজেলা শাখার সহ-সভাপতি নেছার আহমদ শফিক,মোঃ নুরুল আমিন,নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধার কন্যা ইউপি সদস্যা পিয়ারা বেগম,বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল মনসুর জমশেদ,সাবেক কাউন্সিলর শেলী চৌহান ময়না ও ইউপি সদস্যা মুক্তিযোদ্ধার কন্যা সুলতানা বেগমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম থেকে আগত বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ফজলে রাব্বী স্মরণ বলেন, কোন কিছু পাওয়ার জন্য নয় বরং পিতা মাতার উৎসাহ উদ্দীপনায় এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য আমি রাজনীতি করি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমার বীর মুক্তিযোদ্ধার সন্তান ভাই বোনদের সমর্থন পেয়ে আমার মনোবল অনেক বেড়েছে। আমার বাবা নেই এবং বড় বোন নেই। আমি মনে করি আপনাদের সকলের বাবারাই আমার বাবা এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানেরাই আমার ভাই বোন। আপনারা সকলে মিলে এক একজন স্মরণ হয়ে নির্বাচনে ব্যালট যুদ্ধে আমাকে বিজয়ী করবেন। আমি সকলের কাছে পরিবারের মানুষ ও স্বজন হিসেবে সেই প্রত্যাশাই করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656