সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুনামগঞ্জে মোটরসাইকেল ও বাস সংঘর্ষে নিহত যুবক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে তফিকুর রহমান (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। আহত মোটরসাইকেল আরোহীকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার বিশ্বজিত রায় বলেন, আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে তিনি জানান।

দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656