মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে শহীদ মিণারে জেলা প্রশাসন,আওয়ামীলীগ,বিএনপি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

শহীদদের স্মরণে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিণারে পুষ্পস্তবক অর্পণ,র‌্যালীসহ নানান আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ই ডিসেম্বর) প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দিনের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা পূজা উদযাপন পরিষদ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণীপেশার মানুষ শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে রাত ১২টা ১ মিনিটে রাজনৈতিক নেতৃবৃন্দরা ও গণমাধ্যমকর্মীরা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)মো: এহসান শাহ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন, ড. সাদেক,সহ সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত,সাংগঠনিক সম্পাদক শংকর দাস,এড. বিমান কান্তি রায়,সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে মিছিল নিয়ে শহীদ মিণারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় জেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠন যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অপরদিকে সুনামগঞ্জ জেলা বিএনপি,কৃষক দল,স্বেচছাসেবক দল,যুবদল,ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656