মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ জেলা কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ ওবায়দুল হক মিলন 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় নুরুল হক আফিন্দীকে সভাপতি ও ফজলুল করিম সাইদকে সাধারণ সম্পাদক এবং মোঃ ওবায়দুল হক মিলন কে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সভায় জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার বর্মন।

বিশেষ অতিথি ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহীনা আক্তার, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেন এবং শাহীনা চৌধুরী রুবি।

সভায় প্রধান অতিথি দিলিপ কুমার বর্মন বলেন, “সুশাসনের জন্য নাগরিক (সুজন) হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “একজন নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য।”

দিলিপ কুমার বর্মন বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বলেন, “দেশের নির্বাচনী ব্যবস্থায় প্রায়ই দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরা এমন একটি স্থায়ী সমাধানের পথে কাজ করছি, যেখানে সরকারি ও বিরোধী দল উভয়ই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে নির্বাচনে অংশ নিতে পারে।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, কাজী নুরুল আজিজ, আইন সম্পাদক এডভোকেট হেলেনা আক্তার, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জামালগঞ্জ উপজেলা সভাপতি লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ প্রমুখ। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656