বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। রোববার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে র‌্যাব।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী আব্দুল হামিদ মিল্টন পৌর শহরের ষোলোঘরের বাসিন্দা। তিনি শহরে সিএনজি চালাতেন। ১৫ দিন আগে পৌর শহরের পশ্চিম তেঘরিয়ার (রংধনু-৭, রোড নং ৫) ফজলুর রহমানের বাসা ভাড়া নিয়ে পরিবারসহ ওঠেন। পারিবারিক কলহের জেরে রোববার বেলা সাড়ে ১১টায় রিপা আক্তারকে (৩৫) গলা কেটে হত্যা করেন স্বামী আব্দুল হামিদ মিল্টন।

বাড়ির মালিক ফজলুর রহমানের ছেলে সৈয়দ আরিফুর রহমান বলেন, এখানে আমাদের ভাড়াটিয়া ছিল। ১৫ দিন হলো তারা এসেছে। সকালে আরেক ভাড়াটিয়া এসে খবর দেয় তাদের বাসায় কী যেন সমস্যা হয়েছে। গিয়ে দেখি স্ত্রী রিপা আক্তার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এটা দেখে ৯৯৯ কল দেওয়ার পর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে রিপাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল হামিদ মিল্টন পালানোর চেষ্টার সময় মল্লিকপুর এলাকার নতুন বাস স্টেশন থেকে তাকে আটক করে সুনামগঞ্জ র‌্যাব।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের মোবাইল টিম যায়। সেখানে গিয়ে রিপা আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখে। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656