শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের হাওর, নদী, খাল, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ শীর্ষক 'হাওর উন্নয়ন ভাবনা' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২জুলাই) বেলা ১১ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও এসভিডিএস এর নির্বাহী পরিচালক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যালায়েন্স ফর গ্র্যাসরুটস আপরাইজিং ফর নেচার (AGUN)-এর প্রতিনিধি শহীদুল ইসলাম রেদুয়ান।
আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুখেন্দু সেন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান এবং পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নদী-খালের স্বাভাবিক প্রবাহ রক্ষা, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পরামর্শ ও প্রস্তাবনা উপস্থাপন করেন পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, সমাজকর্মী নেজাবুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ, জেলা কমিটির অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, বাপা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের কর্ণবাবু দাস, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, অধিকারের সমন্বয়ক আমিনুল ইসলাম, আলোকিত মানবিক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিল, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভানেত্রী তৃঞ্চা আক্তার রুশনা, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের শবনম দ্দোজা জ্যোতি, সমাজকর্মী মুছিহুর রহমান, দৌলতপুর বন্ধন যুব সংগঠনের সভাপতি মোফাজ্জল হাসান এবং হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আহমদ উসমানসহ বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
