বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ জেলা যুবলীগের বর্ণাঢ্য র‍্যালী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

১৭ মে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করার লক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে একটি বিরাট বর্ণাঢ্য র‌্যলী বের করা হয়।

বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের পূর্ব ঘোষিত র‌্যালী সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদের নেতৃত্বে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্হানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ। বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, লুৎফুর রহমান নাইম, যতী তালুকদার, কাওসার তালুকদার, পাভেল আহমদ, সুমন আহমদ, জেবুল মিয়া, এনাম আহমেদ, আব্দুল রাজ্জাক, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনাজ্জির আহমদ সুজন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ তালুকদার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, আনোয়ার হোসেন পলাশ, সোহেল রানা প্রমুখ। পরে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দোয়া কামনা করেন হাফিজ আতাউ র রহমান লস্কর।

এছাড়াও সুনামগঞ্জ জেলা কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ মে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গল কাটা বাজারে অসহায় ও দুঃস্থ দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656