বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ ফ্রেন্ডস টার্গেট ব্যান্ডের ১২ বর্ষপূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তন গতকাল ১২ সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একযোগ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করে সুনামগঞ্জ জেলার প্রথম মিউজিক্যাল ব্যান্ড “ফ্রেন্ডস টার্গেট”। ২০১০ সালের প্রথমদিকে নিজস্ব অর্থায়নে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে একঝাক প্রাণবন্ত তরুন প্রজন্মের শিল্পীদের নিয়ে যাত্রা শুরু করে ফ্রেন্ডস টার্গেট ব্যান্ড।

অনুষ্ঠানে সুনামগঞ্জ ফ্রেন্ডস টার্গেট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি উব্বিইয়া মোবারক নাবিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রেন্ডস টার্গেট ব্যান্ডের প্রধান পৃষ্ঠপোষক প্রতীপ পাল নিতাই, বিশেষ অতিথি ফ্রেন্ডস টার্গেট ব্যান্ডের পৃষ্ঠপোষক, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, প্রধান উপদেষ্টা অনিসিমাস চৌধুরী অনি, উপদেষ্টা বিধান চন্দ্র বনিক বাধন, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক দীপায়ন চৌধুরী চয়ন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পি মোঃ মতিউর রহমান (পাগল হাসান)।

বক্তব্যে অতিথিগণ সংগঠনটির উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করেন এবং সার্বিকভাবে সবরকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস টার্গেট ব্যান্ডের সদস্য অনুপম তালুকদার প্রতীক, উত্তম দাস, সুবীর বনিক, সেলিম আহমেদ, শামিম আহমেদ, রাকিবুল আলম পাবেল, মেহেদি হাসান রাহি, মিধাত হাসান, আজিজুর রহমান সজিব, পঙ্কজ ভট্টাচার্য্য, ফয়সাল আহমেদ চৌধুরী, মাসুম আহমেদ, অর্ঘ্য দে,

সোহেল আহমেদ, সাদিকুজ্জামান সাদি, শাহ জুনায়েদ মোঃ সৃজন, নাভিদ নাহিয়ান খান চার্চীল, শাহী রহমান বাদশা, রুমন রহমান, মাহতাব হোসেন সাগর, সাকলিন মুস্তাক জামি,

জাকারিয়া ইমন, সৈয়দ শিমুল, শান্ত আহমেদ, শুভ খাঁন, অয়ন হাসান, নাহিদ হাসান, মুরাদ হাসান জয়, ইয়াসির আহমেদ জাওয়াদ, সাব্বির আহমেদ, সাবিত আহমেদ, মাহির হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১২ বছর (একযোগ) বর্ষপূর্তি পালন করে সুনামগঞ্জ জেলার প্রথম মিউজিক্যাল ব্যান্ড ফ্রেন্ডস টার্গেট। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার প্রিয় মুখ, জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ লোকাল শিল্পীগণ গান পরিবেশন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656