সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিরাই রোড পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন পরিষদ।

মানববন্ধনে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুরসহ বিভিন্ন উপজেলার হাজারো মানুষ অংশ নেন। রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নিজ নিজ ব্যানার ও ফেস্টুন নিয়ে এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ–০৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নাদের আহমদ এবং সঞ্চালনা করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ ও উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এম এ মালেক খান, সাবেক সংসদ প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী এডভোকেট ইয়াসিন খান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ এবং জেলা মোটর চালক দলের সভাপতি মো. নজরুল ইসলাম রাজু।

এছাড়াও বক্তব্য দেন— জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা আমির হাফেজ আবু খালেদ, আহ্বায়ক সদস্য সলিব নুর বাচ্চু, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন, নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, বিএনপি নেতা মুজাহিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ ও ৭১ টিভির জেলা প্রতিনিধি মো. শহীদনুর আহমেদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সুরমা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সেলিম আহমেদ, জয়কলস ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ইলিয়াস মিয়া, জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. সিতু মিয়া, উপজেলা বিএনপি নেতা মহির উদ্দিন, জিয়াউল হক, তৈয়ব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ, বিএনপি নেতা আব্দুস শহীদ, জহিরুল ইসলাম, রাজন চন্দ্র দেবসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।” তারা দাবি জানান— সরকার যেন নির্ধারিত স্থানে অবিলম্বে ক্যাম্পাস বাস্তবায়নের পদক্ষেপ নেয়, যাতে জেলার উচ্চশিক্ষার অগ্রযাত্রা থেমে না যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656