বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৬১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট ২৩) দিন ব্যাপী জেলা শহরে কর্মরত সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক পদে মাছরাঙ্গা ও জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক বিজয়ী হয়েছেন। মাহবুবুর রহমান পীর সভাপতি পদে ২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এমরানুল হক চৌধুরী ২২ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে দৈনিক জালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ৩৪ ভোট ও সহ সভাপতি পদে ২৮ ভোট পেয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি আল হেলাল বিজয়ী হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে আরটিভির জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নাগরিক টিভির অরুন চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে সময় টিভির ক্যামরা পার্সন রুজেল আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুনামকণ্ঠ পত্রিকার মোশাহিদ রাহাত ২৩ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্ব›দ্বীতায় কোষাধ্যক্ষ পদে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে রাইজিং বিডির মনোয়ার চৌধুরী, কার্য-নির্বাহী সদস্য পদে যায়যায়দিনের ঝুনু চৌধুরী, আমাদের অর্থনীতির শাহাবুদ্দিন আহমদ, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ ও দিলাল আহমদ বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচনের দায়িত্বপালন করেন জেলা তথ্য অফিসার আব্দুস সত্তার ও কমিশনের সহযোগী হিসাবে ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র ও কোষাধ্যক্ষ কুদরত পাশা।
মুক্ত গণমাধ্যম চর্চায় গণতান্ত্রিক ধারায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানিয়েছেন ভোটার ও বিজয়ী প্রার্থীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656