সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে সম্মেলনে সর্বসম্মতিক্রমে সার্জেন্ট (অব.) ইকবাল হোসেনকে সভাপতি ও মছিহুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নিচতলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী।
সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি হাওর ও নদ-নদী রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধিসহ সমাজের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. জুয়েল আহমদ হিরন, জিল্লুর রহমান, মতিউর রহমান, মো. বুরহান উদ্দিন, সৈয়দ গোলাম কিবরিয়া ও মাহমুদুল হাসান।
যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ ও মো. রেজোয়ান হোসেন বায়োজিদ, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম, বাঁধ বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন শিহাব ও মো. নুর আহমদ লিমন, দপ্তর সম্পাদক একরাম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রোহান আহমেদ সানি।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইউসুফ আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুর আহমেদ রানা, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী সারোয়ার আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফাতেমা খানম, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আরজা খাতুন, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মুতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিজাম উদ্দিন, কামরুল হাসান (গৌরারং), রমজান মিয়া, আছির উদ্দিন ও হাবিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026