সুনামগঞ্জ প্রতিনিধি: একতা, শৃঙ্খলা, মানবতা’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমানকে সভাপতি, জাতীয় দৈনিক সকালের সময় ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর রাতে পৌর শহরের ষোলঘর এলাকার জাহান ম্যানশনের দ্বিতীয় তলায় মিডিয়া সেন্টারে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি কাজী জালাল উদ্দিন জাহান, আনোয়ার পারভেজ ও মো. আব্দুস সালাম; সহ-সভাপতি আবু হানিফ; যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হক রুজেল; সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমদ; প্রচার সম্পাদক মো. কামাল পাশা; সহ-প্রচার সম্পাদক আজহারুল আলম শিবু; দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ (নুর); সহ-দপ্তর সম্পাদক এরশাদুল হক; কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল বারী।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কুলেন্দু শেখর দাস, সিরাজুল ইসলাম শ্যামল, গাজী মোহাম্মদ আফজাল হোসেন, ফুয়াদ মণি ও মাহফুজুর রহমান সজিব। বাকি সদস্যদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026