বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ -১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী – নুরুল হাসান পারভেজের উঠান বৈঠক অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: ইফতিয়াজ সুমন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ এম এইচ তালহা চৌধুরীর সভাপতিত্ব হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী ও সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল মিয়া সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, মোঃ তোফায়েল মাষ্টার, মোঃ বজলু রশিদ চৌধুরী, মোঃ তোফাজ্জল মাষ্টার।এছাড়াও অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন, হযরত আলী, এহসান মিয়া,হুমায়ুন কবির, নুরুল ইসলাম, নূরুল হুদা মুকুল, মহসিন প্রমুখ।

এসময় এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তৃণমূল পর্যায়ের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে বক্তারা বলেন আমরা সবাই নূরুল হাসান পারভেজ এর সাথে আছি এবং আমরা তাকে সব রকম সহযোগিতা করব এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূরুল হাসান পারভেজ বলেন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় সিদ্ধান্তসহ জনগণের সমর্থনে এমপি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে অনুন্নত এলাকায় পাটক্রয় কেন্দ্র, অসহায় দুস্থ্য মহিলাদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা, তাঁত শিল্প ও হস্তশিল্পে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম ও আছি এবং থাকবো। আসছে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নয় বরং সুনামগঞ্জ ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর উপজেলার দরিদ্র-পিড়িত অধিকার বঞ্চিত নদী ভাঙন কবলিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার সংস্কার নির্মাণ, বেকারত্ব দুরীকরণ, মানুষের কর্মসংস্থান সৃষ্টি, শিল্প-কলকারখানা স্থাপনের জন্য সরকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। সুনামগঞ্জ -১ আসনের বিভিন্ন গ্রাম-গঞ্জ, হাট-বাজার, শহর ও লোকালয়ের আমার প্রাণ-প্রিয় জনসাধারণের মাঝে আমার নির্বাচনী প্রতিশ্রুতির লিফলেট বিতরণ কর্মসূচি চলমান রয়েছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ জনসাধারণের মাঝে তুলে ধরা হচ্ছে। আবারও সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656