বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ -১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নুরুল হাসান পারভেজের গণসংযোগ ও নির্বাচনী প্রচারনা

স্টাফ রিপোর্টার: ইফতিয়াজ সুমন
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজ

শুক্রবার ( ১০ নভেম্বর ) সকাল থেকে বিকাল পযন্ত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। সুনামগঞ্জ -১ আসনে (ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তিনি মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসলেও দলীয় কোন বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেননি। দল ও দলের ভাবমূর্তি ক্ষুন্নকর এমন কোন অভিযোগের দাগও পড়েনি তার শরীরে। তিনি দলের জন্য দিয়েই গেছেন। আগলে রেখেছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে।

সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীকে তিনি আপন করে নিয়েছেন। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান অনুদান। বিপদ আপদে সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন তিনি।একারনে পরিবর্তনের ডাক দিয়ে ১
আসনের হাট- বাজার, গ্রামে গঞ্জে, দলীয় নেতা কর্মীদের দেয়া বিলবোর্ডে শোভা পাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মো: নুরুল হাসান পারভেজ । ভাইকে “এমপি হিসেবে দেখতে চাই”।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, নুরুল হাসান পারভেজ এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত একজন মুখ। এ আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্য প্রার্থী। যে কারণে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি এ আসনে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।

জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা হতে বিভিন্ন বাজারে গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন নুরুল হাসান পারভেজ । তার উপস্থিতিতে উৎসুক জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। গনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান মো: নুরুল হাসান পারভেজ ।

মো: নুরুল হাসান পারভেজ বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। দীর্ঘদিন যাবত মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু কখনো কোন অন্যায় করিনি। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে আগাম প্রচারণা ও গণসংযোগ করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656