বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুবিপ্রবিতে ক্লাস শুরু হবে ৩ নভেম্বর

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: হাওড়ঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) তে চার বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চুড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছে ১২৮ শিক্ষার্থী। প্রথম বর্ষের (২০২৩-২৪) ক্লাস আগামী ৩ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন সুবিপ্রবি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪ টায় তিনদিন ব্যাপী চলমান এই চুড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে চার বিভাগে ১২৮ শিক্ষার্থী ভর্তি চুড়ান্ত করেছেন৷ এরমধ্যে রসায়ন বিভাগে ২৮ জন, পদার্থ বিভাগে ৩০ জন , গণিত বিভাগে ৩০ জন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩৮ জন শিক্ষার্থী চুড়ান্ত ভর্তি নিশ্চিত করেছেন৷ এরমধ্যে কোটায় আছেন দুই শিক্ষার্থী। আগামী ৩ নভেম্বর অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে হাওরাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সুবিপ্রবি। বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত এই প্রতিষ্ঠানের দৃশ্যমান কার্যক্রম শুরু হওয়ায় খুশি হাওরপাড়ের মানুষজন।

এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী ৩ নভেম্বর ক্লাস শুরু মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা৷ যদিও আমাদের এখনো স্থায়ী ক্যাম্পাস নেই তবুও আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা দিতে বদ্ধ পরিকর৷ সুবিপ্রবি প্রতিষ্ঠায় যারা অগ্রণি ভূমিকা রেখেছেন তাদের এবং সার্বিক সহযোগিতার জন্য সুনামগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656