বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুবিপ্রবি’র প্রক্টর-শিক্ষার্থীদের হেনস্তা, ৬ দফা দাবিতে সড়ক অবরোধ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: হাফ পাস (অর্ধেক ভাড়া) ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে বাস হেলপারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুবিপ্রবি’র শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০ টায় ৬ দফা দাবি নিয়ে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষোব্ধ শিক্ষার্থীরা। এসময় অবরোধে আটকে থাকা পরিবহন যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা ঘটনাস্থলে পৌঁছে সৃষ্ট সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমান শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে পরিবেশ শান্ত হয়।

শিক্ষার্থীদের দাবি, পুরো সপ্তাহ ২৪ ঘন্টা হাফপাস নিশ্চিত করতে হবে৷ বিকাল ৪ টার মধ্যে ওই বাসের হেলপারকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সবার সামনে ক্ষমা চাইতে হবে৷ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মার্জিত ব্যবহার করতে হবে৷ প্রতিটি বাসে হাফপাস লিফলেট লাগাতে হবে। এবং শিক্ষার্থী সংখ্যা নূন্যতম একজন হলেও বাস দাড়াতে ও হাফপাস নিতে হবে৷

অবরোধ তুলে নেয়ার পর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656