মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সৌদি’র পতাকা অবমাননার দায়ে বাংলাদেশি ৪ প্রবাসী গ্রেপ্তার

আনিছুর রহমান পলাশ
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৪৭৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ সৌদি আরবের জাতীয় পতাকার অবমানকারী সন্দেহে জেদ্দা থেকে চার জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সৌদি আরবে জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক অবমাননা দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ৩ হাজার রিয়াল জরিমানার বিধান আছে।

সৌদি আরবের পতাকার মর্যাদা রক্ষার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বার্তা সংস্থা এসপিএকে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বলেন, যিনি এটা লঙ্ঘন করবেন তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবর্জনার ভেতর থেকে একজন একটি পতাকা উদ্ধার করছেন। তিনি পতাকাটি পরিষ্কার করে ভাঁজ করে রাখেন। এই ভিডিও প্রকাশ হওয়ার পরই চার জনকে পুলিশ গ্রেপ্তার করে।

তবে, যিনি আবর্জনা থেকে পতাকাটি উদ্ধার করেন এবং যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাদের কারোরই পরিচয় প্রকাশ করা হয়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656