স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসে বর্ণী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা,হাওড় বার্তা - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২১, ১১:৩২ পি.এম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসে বর্ণী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা,হাওড় বার্তা
নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ বর্নী উচ্চ বিদ্যালয়ে যথারীতিতে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৬,ই ডিসেম্বর সকাল ঠিক ১০ টা সময় বর্নী উচ্চ বিদ্যালয় হলরুমে বিজয় দিবস উপলক্ষে শহিদদের স্মরণে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও নোমান আহমেদের সঞ্চালনায় উক্ত দোয়া ও আলোচনা সভাটি সম্পন্ন হয়।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বর্নী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জুতিকা রাণী বর্মণ।
ছাত্রদের মনে স্বদেশ প্রেম জাগ্রত করতে ও মহান স্বাধীনতার রক্তক্ষয়ী ইতিহাস জানাতে সু-প্রাঞ্জল ভাষায় দীর্ঘক্ষন বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান।
পরিশেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে বিজয় দিবসের
অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান