
হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদন: হজ্জ্বে করতে গিয়ে জাহাঙ্গীর কবির (৫৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) সৌদি আরবে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি এখন সঠিক জানা যায়নি,জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228। ধর্ম মন্ত্রণালয়ের হজ্জ্ব ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে রোববার (১২ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজ্জ্বযাত্রী সৌদি আরবে গেছেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজ্জ্বের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ্জ্ব শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। এবং শেষ হবে ৪ আগস্ট।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।