শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

হবিগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে ভাত খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে দুলাভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালক সম্রাট তাতী (২৮) নিহত হয়েছে। নিহত সম্রাট তাতী ওই চা বাগানের মানিক তাতীর ছেলে।

শনিবার রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সম্রাট তাতীর ছেলে মানিক তাতী জানান, শনিবার রাত ১১টার দিকে তার ছেলে নিজ ঘরে ভাত খেতে বসে। এসময় ভাত খাওয়া নিয়ে সম্রাটের সাথে তার বোন জামাই দুর্লব চাষার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে সম্রাটকে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ওসি মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656