শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এবং মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাহুবল উপজেলার পশ্চিম রুপশংকর গ্রামের তৈয়ব আলীর স্ত্রী বাহারফুল নেছা (৪০) ও চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চৌধুরীপাড়ার আদু মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩৫)।শনিবার রাতে পৃথক দুর্ঘটনায় এই দুই জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা বাহুবলের তিতারকোনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাহারফুল নেছা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শনিবার রাতে ফরিদ মিয়াসহ তিনজন মোটরসাইকেলযোগে চুনারুঘাট থেকে সুন্দরপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফরিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656