হবিগঞ্জ জেলা প্রতিনিধি : ‘হাসুক রোগী, বাঁচুক প্রাণ—আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলায় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত হবিগঞ্জ শহরের মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীসহ প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপের কার্ড দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধন করেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন। এ সময় সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস লাকি, মানবিক স্বেচ্ছাসেবক রুবেল মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলু মিয়া বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানে শরীরের কোনো ক্ষতি হয় না; বরং মানুষের সেবায় মানসিক তৃপ্তি পাওয়া যায়। সমাজে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, গত বছর থেকে সংগঠনটি বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন চালু করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল বলেন, অনেক মানুষই নিজের রক্তের গ্রুপ জানেন না। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ জানতে পারছেন। তিনি উদ্যোগটিকে স্বাগত জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
