শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

হবিগঞ্জে সিগারেট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে এক দোকানে সিগারেট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে।

মৃত ওই যুবক মাধবপুর উপজেলার ভেঙ্গাডোবা গ্রামের মৃত ছমদ আলীর বাছির মিয়া (৩৬)। মোড়াকরি বাজারের আব্দুল হান্নান মোল্লা নামের এক ব্যবসায়ীর দোকানে চুরি করতে গিয়ে ২৫ ফেব্রুয়ারী রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকান ঘরে প্রবেশ করতে একাধিক চোর দোকানের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে। চোরাই মাল নিয়ে বের হয়ে আসার সময় টিনের চালের উপরে থাকা বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক মারা যায়। পরের দিন এলাকার লোকজন টিনের চালে পড়ে থাকা মৃতদেহ দেখতে পেলে বাজার ব্যবসায়ী কমিটি লাখাই থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে লাখাই থানার এস আই বিপুল চন্দ্র দেবনাথসহ এক দল পুলিশ গিয়ে মৃতের লাশ দোকানের চালের উপর থেকে লাশ উদ্ধার করেন।

পরে মৃত লাশের সুরতহাল তৈরী করে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। এলাকার কেউ মৃত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করতে না পারলে মৃতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মৃতকে সনাক্ত করে লাখাই থানা পুলিশ।

ওই চোরের মৃত দেহের নিকট থেকে টিন কাটার সরঞ্জাম, দড়ি ও বস্তা ভর্তি চুরিকৃত সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নুনু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656