মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : ভারতে সম্প্রতি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) অবমাননাকর কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার (৯ জুন) বিশ্বনাথে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আল-ইসলাহ। সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথ কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর উপর সমাবেশে মিলিত হয়।

সভায় বক্তারা বলেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে কটুত্তি করায় বিশ্ব মুসলিমের হৃদয়ে রত্তক্ষরণ হয়েছে। মহানবী (সা.) নিয়ে কটুত্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে বিশ্ব মুসলিম সম্প্রদায় ভারতকে বয়কট করবে। বক্তারা আরো বলেন, বিশ্বের সকল মুসলিম রাস্ট্র ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পর্ণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

অথচ ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে।

বক্তারা অনতিবিলম্বে কটুত্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সভাপতি ও কুরুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকতার আলীর সভাপতিত্বে ও উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও আলহাযজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা আল-ইসলাহ’র অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম, সিলেট জেলা তালামিয়ের সাবেক অর্থ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, বিশ্বনাথ পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আকমল হোসাইন শাকুর, অর্থ সম্পাদক মাওলানা শেখ সাহিদুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, বিশ্বনাথ উপজেলা তালামিযের সভাপতি হোসাইন আহমদ রাজন, সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, আব্দুল মুক্তাদির ফয়ছল, সাবেক অফিস সম্পাদক সাহেদ আহমদ শিপু, আল-ইসলাহ নেতা মাওলানা জাকারিয়া আহমদ, হানুরুর রশীদ, আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আনসার আলী, দেলোয়ার হোসেন, উপজেলা আল-ইসলাহ, তালামিয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656