রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

হযরত শাহ্ সুফি তোফায়েল আহমদ মিয়া (র:) বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে

অলি কুলের শিরমনি বেলায়তের সম্রাট ৩৬বছর বনবাসী সাধক হযরত শাহ্ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ্ (র:)এর দ্বিতীয় পুত্রের আওলাদ হযরত শাহ্ সুফি আব্দুল মালেক মিয়া (র:) এর পুত্র হযরত শাহ্ সুফি তোফায়েল আহমদ মিয়া (র:) এর সালানা ওরসে মোকদ্দাস গতকাল ৮ই অগ্রাহায়ন ২৩শে নভেম্বর মঙ্গলবার ওষখাইন আলী নগর দরবার শরীফের মালেক মঞ্জিলে পীরে ত্বরিক্বত রাহনুমায়ে শরিয়ত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মা:জি:আ:)এর ছদারতে নায়েবে সাজ্জাদানশীন মাওলানা শাহরিয়ার কামাল সাদিব রজা’র সঞ্চলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্টিত হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন ,খতমে খাজেগান ,পুষ্পমাল্য অর্পন ,মিলাদ কিয়াম,জিকিরে ছেমা ,আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ ।

এতে দেশের দুর দুরান্ত থেকে হাজর হাজার মুরিদান ,আশেক ,ভক্তের ,পদচারণায় মুখর হয়ে উঠে দরবার প্রাঙ্গন।ওরশে বোয়ালখালীর পৌর মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিশেষে সকল মুসলিম উম্মাদের শান্তি কামণায় আখেরী মোনাজাত পরিচালনা করা হয়।

#আমজাদ হোসেন
আনোয়ারা প্রতিনিধি
২৪/১১/২০২১ইংরেজি

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656