হযরত শাহ সুফী আলী রজা কানু শাহ (রহঃ)’র বার্ষিক ওরছ অনুষ্ঠিত - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২২, ১২:১২ এ.এম
হযরত শাহ সুফী আলী রজা কানু শাহ (রহঃ)’র বার্ষিক ওরছ অনুষ্ঠিত
আনোয়ারা প্রতিনিধি :
হাজার হাজার আশেক ভক্ত মুরিদানগণের উপস্থিতিতে অলিকুলের শিরোমনি বেলায়তের সম্রাট, ৩৬ বছর বনবাসী সাধক মহাকবি ও ইসলামি দার্শনিক আল্লামা হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর জাহেরি নির্দেশিত বার্ষিক পৌষ বিষু ও ওরছ মোবারক রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় ১৪ই জানুয়ারি শুক্রবার আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফের রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে নায়েবে মোন্তাজিম শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী'র সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
উক্ত বিষু মোবারকে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্জ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান