সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

মোঃ ওবায়দুল হক মিলন 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : “হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই ) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন শাহ কামাল এবং সদস্য সচিব সুহেল মিয়া।

তিন মাস মেয়াদে কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন,মোঃ রাজু আহমেদ, এড. দীপঙ্কর বনিক সুজিত,ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, এবং সাবিহা সুলতানা।

সদস্যরা হলেন, মোশফিকুর রহমান স্বপন,ফজলে রাব্বি খান, মিজানুল হক সরকার,সুমন পাল, মুছিহুর রহমান জুনেদ, আব্দুল বাছির,জাকির হোসেন, কর্ণ বাবু দাশ, আকিব জাবেদ, শাহ মোশাহিদ আলম ফয়সল, ত্বাহা হোসাইন, তাহিরপুর – মিজানুর রহমান, জামালগঞ্জ- আরিফুল ইসলাম সরকার, ধর্মপাশা- মুন্না চৌধুরী, মধ্যনগর- আশরাফ উদ্দিন হিল্লোল, দিরাই- দবির মিয়া, শাল্লা – আনোয়ার হোসাইন,শান্তিগঞ্জ – আহমেদ উসমান, জগন্নাথপুর- কাইয়ূম আহমেদ, সদর – মোঃ মাইনুদ্দিন,সদর – তৈয়বুর রহমান, বিশ্বম্ভপুর – এমদাদুল হক মিলন, দোয়ারা বাজার – এড. জয়নাল আবেদীন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট এমসি কলেজের লেকচারার শামিমুল হাসান শামীম,সঞ্চালনায় ছিলেন ওবায়দুল হক মিলন এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন শামিমুল হাসান শামীম।

উপস্থিত মিটির নেতৃবৃন্দ জানান, এই সংগঠনটি হচ্ছে, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। হাওরের কৃষি, কৃষক, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগীতা করা, পরিবেশ রক্ষা, নদী ও খনিজ সম্পদ রক্ষায় এই সংগঠন কাজ করে যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656