মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় মধ্যনগর বাজারে সংগঠনের উপজেলা কমিটির আহ্বায়ক মো. আসরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিক।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. আসরাফ উদ্দিন হিল্লোল-কে সভাপতি এবং মো. বিদ্যা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
বক্তারা হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ধীরগতি ও ঠিকাদারি সিন্ডিকেট বন্ধের দাবি জানান। একই সঙ্গে হাওর-নদী-খাল-বিল দখলমুক্ত করা, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত, জলাশয় ইজারায় অনিয়ম বন্ধ, পর্যটনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং দুর্গম এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবি জানানো হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ সভাপতি মো. মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, হাজী মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক ও খসরুজ্জামান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কানু, সাংগঠনিক সম্পাদক কাইয়ূম বাদশা, জিহাদ মিয়া, অর্থ সম্পাদক মোশাহিদ মিয়া, বাঁধবিষয়ক সম্পাদক শাহীন আলম, সুরুজ মিয়া, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া,নির্বাহী সদস্য লুৎফুর রহমানসহ ৩৫ সদস্য বিশিষ্ট মধ্যনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026