শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে মোবাইল কোর্টে ১০ লক্ষ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল পুরিয়ে বিনষ্ট শান্তিগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক যৌথবাহিনীর অভিযানে আটক ৭দোয়ারাবাজারে লক্ষিপুর ইউনিয়ন পরিষদে ন্যাক্কারজনক হামলা: জনতার ক্ষোভে ফেটে পড়া অবহিতকরণ সভা অনুষ্ঠিতদোয়ারাবাজারে শতাধিক মানুষের দোয়ার মাধ্যমে হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনউত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতনাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে গণ নাগরিক সংবর্ধনা প্রদানশান্তিগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুকাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাওর বাঁধে অনিয়মের প্রতিবাদ মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : হাওরে ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতি এবং ধীরগতিতে বাঁধ নির্মাণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল এবং সঞ্চালনা করেন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ।

মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও সুখেন্দু সেন, জেলা সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ আরোও অনেক বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, হাওরের অনেক বাঁধ অক্ষত থাকলেও দুর্নীতির উদ্দেশ্যে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। বাঁধের কাজ ৩০% সম্পন্ন হলেও পানি উন্নয়ন বোর্ড ৬০% দাবি করছে, যা তারা ভুয়া হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে জেলার ১২ উপজেলার নেতৃবৃন্দ আইনের আশ্রয় নেবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656