মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

হাওড়ের ফসল রক্ষার বাঁধ কাটায় বিপাকে কৃষক -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে মাছ ধরার অভিপ্রায়ে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটায় বিপাকে সাধারণ কৃষকেরা৷ প্রতিকার চেয়ে এলাকার সাধারণ কৃষকদের পক্ষে গত ২২ মার্চ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কৃষক মোঃ জায়েদ মিয়া৷

লিখিত আবেদনের প্রেক্ষিতে জানা যায়, মাছ ধরার অভিসন্ধিতে গত ২২/০৩/২০২৩ইং সকাল ৭ টার সময় তাহিরপুর উপজেলার শ্রীপুর (উ:) ইউনিয়নের গনিয়াকুড়ি হাওরে বাঁধ কাটায় হাওরে পানি প্রবেশ করতে দেখা গেলে হাওর পাড়ের সাধারণ কৃষকরা তাদের কাছে গেলে গালি-গালাজ সহ মারধর করতে থাকেন মান্দিয়াতা গ্রামের ১১ জনের সংঘবদ্ধ উগ্র, দাঙ্গাবাজ সন্ত্রাসী – আব্দুল ছত্তার, আব্দুল কাদির, আলী আমজদ, আব্দুল জব্বার, সজিব মিয়া, রাজীব মিয়া, বোরহান, দিলোয়ার, আলম, আলী জান, তুয়েল মিয়া সহ আরো অনেকেই দলবদ্ধ হয়ে মাছ ধরার জন্য গনিয়াকুড়ি হাওড়েরর বাঁধ কেটে ফেলে৷ এমতাবস্থায় কৃষিজীবি লোকজন দুশ্চিন্তায় পরে যান৷ পরবর্তীতে হাওর পাড়ের কৃষকদের পক্ষে প্রতিকার চেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখত আবেদন করেন হাওর পাড়ের প্রতিবাদী কৃষক মোঃ জায়েদ মিয়া৷ লিখিত অভিযোগে উপজেলার গনিয়াকুড়ি হাওরে বাঁধ কাটায় হাওরে পানি প্রবেশ করানো সহ বাঁধ মেরামতের ইউএনও হস্তক্ষেপ কামনা করেন৷

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, হাওরে বাঁধ কেটে মাছ ধরার বিষয়ক লিখত অভিযোগ পেয়েছি৷ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656