বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

হাকালুকি হাওড়ে ঘুরতে গিয়ে, ফিরলেন লাশ হয়ে। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে ঘুরতে গিয়ে রিয়াজুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

শুক্রবার বিকেলে হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য শুক্রবার বিকেলে বন্ধুদের নিয়ে হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারে ঘুরতে যান রিয়াজুল ইসলাম। সেখানে সময় কাটানোর একপর্যায়ে সাঁতারের জন্য টাওয়ারের উপর থেকে নিচে লাফ দেন তিনি। লাফ দিয়ে পড়ার পর তিনি দীর্ঘক্ষণ ধরে ভেসে না ওঠায় সঙ্গীরা পানিতে নেমে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার মরদেহ ভেসে উঠে। পরে তার মরদেহ উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

জুড়ী থানার ওসি মেহেদী হাসান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656