সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাসিমুখে তিন শতাধিক রোগীর সেবা দিলেন ডা. শাকূর মাহমুদ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনিবিল আশরাফুল মাদারিশ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলো বিনামূল্যের ডেন্টাল ক্যাম্প ও ডেন্টাল হেলথ এডুকেশন প্রোগ্রাম।

গত ৮ নভেম্বর ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই মানবিক উদ্যোগে দিনব্যাপী প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও ডেন্টাল অ্যানাটমি বিভাগের প্রধান ডা. শাকূর মাহমুদ নেতৃত্ব দেন এই চিকিৎসা কার্যক্রমে। তাঁর সঙ্গে ছিলেন ডা. মো. জাহাঙ্গীর কবির ও ডা. সবুর খান।

স্থানীয় নারায়ণতলা, গুচ্ছগ্রাম, কোনাপাড়া, কান্দাপাড়া, ডলুরা, নতুন গুদিগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক মানুষ এই সেবা নিতে আসেন। বিনামূল্যে দাঁতের চিকিৎসা, মৌখিক স্বাস্থ্য পরামর্শ এবং মেডিপ্লাস টুথপেস্ট পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রোগীরা।

প্রধান অতিথি ডা. শাকূর মাহমুদ তাঁর বক্তব্যে বলেন,“দাঁত মানুষের একটি অমূল্য সম্পদ। দাঁতের যত্নে অবহেলা করলে শুধু মুখগহ্বর নয়, পুরো শরীরের ওপর প্রভাব পড়ে। শিশুদের ছোটবেলা থেকেই দাঁতের যত্নের অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে কোল্ড ড্রিংক ও চিপস শিশুদের দাঁতের জন্য ক্ষতিকর। অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের পান-সুপারি সেবন থেকেও বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন,“প্রতি বছর সুনামগঞ্জে মুখের ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, যার মূল কারণ পান-সুপারী সেবনের অভ্যাস। সুস্থ ও সুন্দর জীবনের জন্য আমাদের সবার উচিত দাঁতের যত্নে সচেতন হওয়া।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা মো. শফিকুর রহমান মধু মিয়া, মোহাম্মদ ইসমাইল হোসেন, মো. শাহজাহান, শারফিন মিয়া, ও আবুল কালাম আজাদ।

প্রোগ্রামের স্পন্সর হিসেবে মেডিপ্লাস টুথপেস্ট কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি ও উপস্থিত চিকিৎসকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি ও জেলা যুব প্রতিনিধি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656