হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৬ উপজেলার রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন একটি ঘর এবং কাঁচা বাজারের সবজি শেডের ভিতরে অবৈধভাবে গড়ে তোলা মুরগির দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পরে হোসেনপুর পৌরসভার ফলপট্টিতে অভিযান চালানো হয়। সেখানে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানগুলো রাস্তা থেকে সরিয়ে দিয়ে ফুটপাত জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও বলেন, জনগণের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026