প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৫:৪১ পি.এম
হোসেনপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখেনউপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে পল্লী উন্নয়ন দিবস পালিত।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে হোসেনপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক হোসেনপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমবায় অফিসার মোছাঃ সাহেনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পল্লী উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পল্লী অঞ্চলের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
পরে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণ সহায়তা ও প্রণোদনা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান