হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লুলিকান্দি গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য লাইলী ও হিরা মিয়া লিখিত বক্তব্যে জানান, মো. সোহেল মিয়া ও মীম আক্তারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের দাবি, ২০২৫ সালের ১৭ জুন কিশোরগঞ্জ আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কিন্তু মীমের মা খাইরুন নাহার এই সম্পর্ক মেনে নেননি। তাদের অভিযোগ, সোহেলের সংসার ভাঙতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মীমকে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২৬ সালের ১৮ জুন জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের আলমগীর হোসেনের সাথে মীমকে বিয়ে দেওয়া হয়।
এ সময় বক্তারা নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত খাইরুন নাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মেয়েকে আলমগীরের সাথে বিয়ে দিয়েছি, এখন সুখে আছে। এর বেশি কিছু বলতে পারবো না।"
ভুক্তভোগী পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026