সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৬৫ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া কুমারখালীতে ফুঁসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ভয় দেখিয়ে ৬৫ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার চর-সাদীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভৈরবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার ১৫ই জুন সকালে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার প্রতিবেশী আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

শিশুটির মা ও স্থানীয়রা জানান, গ্রামের একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। গত মঙ্গলবার ১৪ জুন সে স্কুল শেষ করে বাড়িতে আসার পথে প্রতিবেশী আইয়ুব তার বাড়িতে নিয়ে তাকে ফুঁসলিয়ে ও ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায় ওই শিশু। শিশুটি অসুস্থ হওয়ায় তার পরিবার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। তবে প্রতিবেশী আইয়ুব আলী নামে একজন বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656