বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

৮ নির্দেশনায় চলবে প্রাথমিকের ক্লাস, জেনে নিন নির্দেশনা গুলো

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 

ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামী ১২ মে থেকে খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক্ষেত্রে প্রতিষ্ঠান পরিচালনায় ৮ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার রাতে ডিপিইর ওয়েবসাইটে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

ফাইল ছবি

নির্দেশনা হলো

(১) এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা ১৫মিনিট পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ২টা ২৫ পর্যন্ত (১ম ও ২য় শ্রেণি সকাল ৯টা ৩০মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ৯টা থেকে বিকাল ৩টা ১৫মিানিট পর্যন্ত শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

(২) দুই শিফটের বিদ্যালয়সমূহে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত (১ম ও ২য় শ্রেণি: সকাল ৯টা থেকে সকাল ১১টা ৫০টি পর্যন্ত এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ১১টা ৩০মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

(৩) এক শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে সকাল ৯টা থেকে সকাল ১১টা ৩০ পর্যন্ত চলবে।

(৪) এক শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে দৈনিক সমাবেশ সকাল ৯ থেকে সকাল ৯টা ২৫মিনিট পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে দৈনিক সমাবেশ সকাল ১১টা ৩০ মিনিট থেকে সকাল ১১টা ৫০মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

(৫ ) প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণ করবেন।

(৬) ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ২৯ জানুয়ারির পরিপত্রটি অনুসরণ করবেন।

(৭) শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

(৮) এ নির্দেশনাসমূহ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চলবে।

 

সূত্রঃ রাইজিং বিডি ডট কম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656