রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নতুন চিকিৎসকের যোগদান - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২২, ৫:৪৫ পি.এম
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নতুন চিকিৎসকের যোগদান
নিজস্ব সংবাদদাতা রাঙামাটি ঃ,রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৭ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে উপজেলা সদর হাসপাতালে যোগদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন ও শুভেচ্ছা জানাই ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদান সহ প্রত্যহ রোগীর চিকিৎসা সেবা দিতে দীর্ঘ দিন ধরে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিলনা। আশা করছি তাঁদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট অনেক দূরীভূত হবে এবং রোগী সেবার মান বাড়বে। তিনি আরো বলেন আরো তিন জন চিকিৎসক দুই এক দিনের মধ্যে যোগদান করবেন বলে জানান। এরা বিশেষ কাজে ঢাকায় গেছেন।
ছবি ক্যাপসন, রাজস্থলী সদর হাসপাতালে নতুন যোগদান ডাক্তারদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, ইউ এন ও, শান্তনু কুমার দাশ ও ইউএইচএফপিও ডাঃ রুইহলাঅং মারমা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান