শহীদুল ইসলাম রেদুয়ান : শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফারুক আহমেদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পূর্ব পাগলা ইউনিয়নের ২ ও ৮ নম্বর ওয়ার্ডে পৃথক সভায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ কয়ছর আহমেদের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। আজ আমরা বিকাল ৫টায় ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ড এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ২নং নম্বার ওয়ার্ডে কর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা মুজিব মিয়া, ইছিম আলী, তৈয়ব আলী, আমিরুল হক, জুনেদ আহমদ , যুবদল নেতা শরীফ উদ্দিন ও ছাত্রদল নেতা শাওন আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026