মোঃ তাজিদুল ইসলাম:: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার ২০২৬–২৭ সেশনের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এনামুল হক আলীকে সভাপতি ও আলী আজমানকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
আজ বিকেল ২টায় সুনামগঞ্জ জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাও. নুরুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন।
নবমনোনীত সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এইচ এম শাহাব উদ্দিন। জেলা সেক্রেটারি আলী আজমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি ও খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাও. সদরুল আমীন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাও. নুরুল ইসলাম, সংগঠনের সাবেক জেলা সভাপতি হাফিজ আব্দুর রহমান এবং ইসলামী ছাত্র মজলিস সিলেট এম সি কলেজ শাখার সভাপতি এনামুল হাসান এনাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026