বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শাহজালাল একাডেমিতে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

দৈনিক হাওড় বার্তা 

জাকির হোসাইন: সুনামগঞ্জ জেলাধীন শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার শাহজালাল রঃ একাডেমির ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও অত্র প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী তাহমিদ জামান নিলয়ের মৃত্যুর স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ২৮/১১/২০২২ ইং রোজ সোমবার অত্র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিবৃন্দ,শিক্ষকমহোদয়গণ,সকল শিক্ষার্থীগণ,ও অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রমেশ চন্দ্র দে মানিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামলাবাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ রশিদ আহমদ। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয়ের সম্মানিত পিতা মাওঃ আব্দুল কাইয়ুম, নুর আহমদ,শামসুল হক,জসিম উদ্দিন, সাজু আহমেদ,আরো শতাধিক অভিভাবকবৃন্দ। অত্র অনুষ্ঠানে উপস্থাপনা ও পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসাইন। তেলাওয়াত পরিবেশন করেন ২য় শ্রেণির শিক্ষার্থী মোঃ নাহিদ আহমেদ। গীতা পাঠ করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রাজশ্রী দেব জুই।ইসলামি সংগীত পরিবেশন করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইছা আক্তার। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব নোমান আহমেদ। সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করেন ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী ভাস্কর নারায়ণ, তারিন আক্তার, তামান্না সিদ্দিকা,জেরিন আক্তার, রাইছা আক্তার,ইমেজ হাসান,ও সূর্যধর।অন্যান্য শিক্ষার্থীর মধ্যে বক্তব্য পেশ করেন ইংরেজিতে যূথী আক্তার, মারজান আহমদ শুভ,হাফিজুর রহমান রুহিত,ফারিহা আক্তার,আতিফ ও মাহিনুর রহমান। শিক্ষকদের মধ্যে বক্তব্য পেশ করেন জোবায়ের আহমদ, মিতা আক্তার,ফাতেমা আক্তার, জান্নাত আক্তার ও শুকলা মজুমদার। অভিভাবকদের পক্ষে বক্তব্য পেশ করেন নুর আহমদ, জসিম উদ্দিন সাহেব,তাহমিদ জামান নিলয়ের গর্বিত মাতা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বক্তব্য পেশ করেন। পরবর্তীতে বিদায়ী সকল শিক্ষার্থীদের ক্রেস্ট প্রধান করা হয়।সকলেই সকল শিক্ষার্থীদের ভবিষ্যত মঙ্গল কামনা ও তাহমিদ জামান নিলয়ের মাগফিরাত কামনা করেন।সর্বশেষ প্রধান অতিথি ডাঃ রমেশ চন্দ্র দে মানিক সাহেবের বক্তব্য এবং মাওঃ রশিদ আহমদ সাহেবর দোয়া পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656