সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার মৃত্যুতে সুনামগঞ্জের অনলাইন প্রেসক্লাব গভীর ভাবে শোকাহত,,হাওড় বার্তা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি -
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি –কমনও‌য়েলথ জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি, জাতীয় প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি, দৈ‌নিক ই‌ত্তেফা‌কের সা‌বেক নির্বাহী সম্পাদক সুনামগ‌ঞ্জের কৃ‌তি সন্তান হাসান শাহ‌রিয়ার হাসান শাহরিয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ এপ্রিল ) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। হাসান শাহরিয়ারের মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিক অঙ্গণে নেমে এসেছে সুখের ছায়া। হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জের সর্ববৃহৎ অনলাইন পোর্টালের সংগঠন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, সহ সভাপতি মহিবুর রেজা তালুকদার টুনু, সহ সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক কে এম শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক বিপলু রজ্ঞন দাস, তথ্য বিষয়ক সম্পাদক আবু জাহান তালুকদার, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, নির্বাহী সদস্য মোশাররফ হোসেন লিটন, তুষার আহমেদ টিপু প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656