মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় করোনা প্রতিরোধ কমিটির বৈঠক: লকডাউন নয় মাক্স নিশ্চিত ও টেস্ট বাড়াতে হবে,,হাওড় বার্তা

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

 কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 

কুষ্টিয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে লকডাউন নয়, বাধ্যতামূলক মাস্ক পরাটা নিশ্চিত করা ও করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কুষ্টিয়া জেলা লকডাউনে স্বাস্থ্য বিভাগের সুপারিশের প্রেক্ষিতে ১ জুন দুপুর ১২টায় ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে শুরু হওয়া এই বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন।

তিনি বলেন, এখনই নয়, পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। সভায় সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা অংশ নেন।

কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের আবেদনের প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ১ তারিখের পর থেকে কুষ্টিয়া জেলা লকডাউন দিতে পারে কুষ্টিয়া জেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগের আবেদনের প্রেক্ষিতে আজ দুপুরে ভার্চুয়াল সিস্টেমে এই সিদ্ধান্তে উপনীত হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় আরো ৩১ জনের করোনা সনাক্ত হয়েছে। গত চারদিনে ১০২ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা সংক্রমণের হার ১৫ থেকে বেড়ে ১৯ শতাংশ হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যুসহ এ পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656